1. [email protected] : Nk :
  2. [email protected] : Support :
September 24, 2026, 4:59 am

সরকারি খেজুরবাহী গাড়ি দুর্ঘটনার কবলে

Reporter Name
  • Update Time : Thursday, March 12, 2026
  • 260 Time View

জামালপুরের মাদারগঞ্জে সরকারি খেজুর বহনকারী সিএনজিচালিত একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের এক স্টাফসহ দুইজন আহত হয়েছেন।

 
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জামালপুর  থেকে মাদারগঞ্জ যাওয়ার পথে মিয়াবাজার এলাকায় বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন জানায়, জামালপুর থেকে মাদারগঞ্জে সরকারি খেজুরের কার্টন সিএনজিচালিত অটোরিকশা যোগে আনা হচ্ছিল। পথে মিয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পিআইও অফিসের স্টাফ শাকিল গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা চালকও আহত হন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের একজন স্টাফ শাকিল আহত হয়েছেন। দুর্ঘটনার সময় অটোরিকশা থেকে তিন কার্টন খেজুর পড়ে গেলেও পরে সেগুলো আবার তুলে নেওয়া হয়েছে। আহত শাকিলকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খেজুরগুলোও নিরাপদে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 zee24.tv
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট